×
হোম আন্তর্জাতিক জাতীয় বাণিজ্য খেলাধুলা বিনোদন চাকরির খবর ই-ম্যাগাজিন
আমাদের অনলাইন টুলস
টাইপিং টেস্ট CV মেকার ফটো রিসাইজার Age ক্যালকুলেটর AI কন্টেন্ট ডিটেক্টর প্লাজিয়ারিজম চেকার লগইন

মেসির জাদুতে দিশেহারা অস্ট্রিয়া

হিমেল হাসান | ফুটবল | ২২ জুন, ২০২৬
News Image
মেসির জন্য বয়স যেন কেবল একটি সংখ্যা। ৩৯ বছরে পা দিতে যাওয়া আর্জেন্টাইন এই মহাতারকা লিওনেল মেসি আবারও প্রমাণ করছেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জয়ের দৌড়ে এখনো পর্যন্ত তিনি নিজেকে সবচেয়ে এগিয়ে রেখেছেন তিনি।

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মেসি একাই করেন তিন গোল। তার তিন গোলের সুবাদে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে জয় লাভ করে। সেই ম্যাচে মেসি তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন এবং জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের করা বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন।
এরপর অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচেও থামেনি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কঠিন লড়াইয়ের এই ম্যাচে তিনি জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জয় এনে দেন এবং দলকে নকআউট পর্বে তুলে দেন। ম্যাচের শুরুতে মেসি একটি পেনাল্টি মিস করলেও পরে দুই গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড সম্পূর্ণ নিজের করে নেন।
মাত্র দুই ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচটি। যদিও ফুটবল বিশ্বকাপের এখনো অনেক ম্যাচ বাকি তবে ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি শীর্ষে অবস্থান করছেন। একই সঙ্গে তার নেতৃত্ব, ম্যাচের ফল নির্ধারণে সরাসরি প্রভাব এবং বড় ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স তাকে গোল্ডেন বল জয়ের ক্ষেত্রেও সবচেয়ে শক্তিশালী প্রার্থী বানিয়ে ফেলেছে।
গোল্ডেন বুট সাধারণত সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয়, আর গোল্ডেন বল দেওয়া হয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে। মেসি যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন এবং আর্জেন্টিনাকে আরও দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন, তাহলে ২০২২ সালের মত আবারও বিশ্বকাপের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান দুটিই তার হাতে উঠতে পারে।
বিশ্বকাপের শুরুতেই হ্যাটট্রিক, পরের ম্যাচে জোড়া গোল, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এবং নকআউট নিশ্চিত করা—সব মিলিয়ে এবারের বিশ্বকাপ যেন আবারও মেসিময় হয়ে উঠছে। ফুটবল বিশ্ব এখন অপেক্ষায়, এই রূপকথার শেষ অধ্যায়ে আর্জেন্টিনার অধিনায়ক আর কত নতুন ইতিহাস লিখতে পারেন তা দেখার জন্য।
3 লাইক

আপনার মতামত দিন

মন্তব্য করতে লগইন করুন।

এখনও কোনো মন্তব্য নেই।