আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফুটবলের রাজপুত্র নেইমার জুনিয়র
স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের বিশ্বকাপ-২০২৬ অভিযান শেষ হলো শেষ ১৬-তেই। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে পরাজয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র।
এ ম্যাচে ৬৭ মিনিটে বদলি হিসাবে মাঠে নামে নেইমার। নরওয়ের তারকা খেলোয়াড় আরলিং হালান্ড ৭৯' এবং ৯০ মিনিটে পরপর দুইটি অসাধারণ গোল করলে চাপে পরে যায় ব্রাজিল। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল করে ব্যবধান কমান নেইমার। তবে সেই গোল দলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে নেইমার জানান, এটাই ছিল ব্রাজিল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নেইমার বলেন,
“আমি চেষ্টা করেছি। এখানেই আমার যাত্রা শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ।”
তার এই ঘোষণার মধ্য দিয়ে ব্রাজিল ফুটবলে একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল।
২০১০ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নেইমার দেশের হয়ে ১৩০টি ম্যাচে গোল করেন ৮০টি। তিনি ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করছেন। ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্য অর্জন করলেও ব্যালন ডি'অর এবং বিশ্বকাপ স্বপ্ন অধরাই থেকে গেল তার।
নেইমারের বিদায়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নেমে এসেছে আবেগের ছায়া। তার অবসরের মাধ্যমে ব্রাজিল ফুটবলের এক উজ্জ্বল যুগের অবসান ঘটলো।