×
হোম আন্তর্জাতিক জাতীয় খেলাধুলা জীবনযাপন চাকরির খবর তথ্যকোষ ই-ম্যাগাজিন
অনলাইন টুলস
টাইপিং টেস্ট CV মেকার ফটো রিসাইজার Age ক্যালকুলেটর AI কন্টেন্ট ডিটেক্টর প্লাজিয়ারিজম চেকার অন্যান্য টুলস লগইন
সতর্কবার্তা: আবেদনের সময়সীমা শেষ হয়েছে।
প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক এ সহকারী পরিচালক (AD) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

দেশি চাকরি সরকারি শুরু: 11 Jul, 2026 শেষ: 10 Aug, 2026

বিস্তারিত তথ্যঃ

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নিজের CV তৈরি করতে হবে। CV তে ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।
আবেদন সম্পন্ন করার পর প্রার্থীকে CV Identification Number, Tracking Number ও Password সংরক্ষণ করতে হবে। এরপর 'Apply Now' বাটনে ক্লিক করে তথ্যগুলো দিয়ে আবেদন করতে হবে।

আবেদন ফি ২০০ টাকা। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর Bangla QR-এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধ ও Payment Verification-এর শেষ সময় ১০ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯টা।

পদের নাম ও যোগ্যতাঃ

সহকারী পরিচালক (পরিসংখ্যান)
পদসংখ্যা: ৩৩ টি বয়স: ৩২ বছর
শিক্ষা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা পরিসংখ্যান/ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষায় ন্যূনতম ২.০০ জিপিএ থাকতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের Equivalence Certificate অনুযায়ী তথ্য প্রদান করতে হবে।
শর্ত ও সুবিধা: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন: ৯ম গ্রেড (২২,০০০–৫৩,০৬০ টাকা) সমগ্র বাংলাদেশ
পদের নাম পদসংখ্যা যোগ্যতা, অভিজ্ঞতা বেতন ও কর্মস্থান
সহকারী পরিচালক (পরিসংখ্যান)
বয়স: ৩২ বছর
৩৩ টি শিক্ষা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা পরিসংখ্যান/ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষায় ন্যূনতম ২.০০ জিপিএ থাকতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের Equivalence Certificate অনুযায়ী তথ্য প্রদান করতে হবে।

শর্ত ও সুবিধা: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
৯ম গ্রেড (২২,০০০–৫৩,০৬০ টাকা)
সমগ্র বাংলাদেশ

PDF ডাউনলোড

বিশেষ দ্রষ্টব্যঃ 📢 নতুন চাকরির খবর সবার আগে পেতে বিদেশ বার্তা ফেসবুক পেইজে চোখ রাখুন।

সচরাচর জিজ্ঞাসা (FAQ):

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকে ২০২৬ সালে কতজন নিয়োগ দেওয়া হবে?
উত্তর: মোট ৩৩ জন নিয়োগ দেওয়া হবে।

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদের বেতন কত?
উত্তর: এ পদটি ৯ম গ্রেডের। বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা।

প্রশ্ন: সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কী?
উত্তর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা পরিসংখ্যান/ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের GPA থাকলে আবেদন করা যাবে না।

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগে বয়সসীমা কত?
উত্তর: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৬-এ আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর: অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১০ আগস্ট ২০২৬। একই তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন ফি পরিশোধ ও Payment Verification সম্পন্ন করতে হবে।

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে কীভাবে আবেদন করতে হবে?
উত্তর: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট recruitment.bb.org.bd-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা, যা Bangla QR-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।