×
হোম আন্তর্জাতিক জাতীয় খেলাধুলা জীবনযাপন চাকরির খবর ম্যাগাজিন তথ্যকোষ
অনলাইন টুলস
টাইপিং টেস্ট CV মেকার ফটো রিসাইজার Age ক্যালকুলেটর AI কন্টেন্ট ডিটেক্টর প্লাজিয়ারিজম চেকার অন্যান্য টুলস লগইন

কাতারে হামলার পূর্ণ দায় স্বীকার ইসরায়েলের, জানাল নেতানিয়াহুর কার্যালয়

বিদেশ বার্তা | মধ্যপ্রাচ্য | ৭ সেপ্টেম্বর, ২০২৬
কাতারে হামলার পূর্ণ দায় স্বীকার ইসরায়েলের, জানাল নেতানিয়াহুর কার্যালয়

কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলের একটি সংবাদমাধ্যম আই-২৪ নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি দম্ভভরে স্বীকার করেন যে তিনি কাতারে হামলা ও বোমা হামলা করেছেন এবং কাতারকে একটি শত্রু ভাবাপন্ন  দেশ হিসাবেও উল্লেখ করেন।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর দোহায় হামাসের রাজনৈতিক নেতৃত্বের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল। হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষস্থানীয় নেতারা, যারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গাজা যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনায় আংশ নেওয়ার জন্য কাতারে অবস্থান করছিলেন। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল, গাজা যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট হামাস নেতৃত্বকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছিল। যদিও এই হামাস নেতারা সরাসরি গাজা যুদ্ধের সাথে সম্পর্কিত ছিলেন এমন কোন প্রমাণ ইসরায়েল দিতে পারেনি। তথ্যমতে, তারা ছিলেন মূলত হামাসের রাজনৈতিক নেতৃত্বের একটি অংশ যারা কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা চালাতেন।

হামলার পর এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছিল, "ইসরায়েল হামলাটি পরিচালনা করেছে এবং এর জন্য দেশটি সম্পূর্ণ দায় স্বীকার করছে।"

হামলার ঘটনায় কাতার তীব্র নিন্দা জানিয়ে এটিকে তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছিল। কাতারের পক্ষ থেকে বলা হয়, কাতারের ভূখণ্ডে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন। দোহায় হামলা চালানোর ঘটনা তখন মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছিল।

যদিও ইসরায়েলের দাবি ছিল, হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করা তাদের সামরিক ও নিরাপত্তা কৌশলের অংশ। অন্যদিকে তখন কাতারসহ বিভিন্ন পক্ষ হামলার মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল।

৬ সেপ্টেম্বর ২০২৬ এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর আবার সেই আক্রমণের কথা তুলে দম্ভভরে হামলার কথা স্বীকার করা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে উত্তপ্ত করে তুলতে পারে।

0 লাইক

আপনার মতামত দিন

মন্তব্য করতে লগইন করুন।

এখনও কোনো মন্তব্য নেই।