×
হোম আন্তর্জাতিক জাতীয় খেলাধুলা জীবনযাপন চাকরির খবর ম্যাগাজিন তথ্যকোষ
অনলাইন টুলস
টাইপিং টেস্ট CV মেকার ফটো রিসাইজার Age ক্যালকুলেটর AI কন্টেন্ট ডিটেক্টর প্লাজিয়ারিজম চেকার অন্যান্য টুলস লগইন

বাংলাদেশের ভেতরে ঢুকে আটক বিএসএফ সদস্য, ছাগল চুরি করতে এসেছিল ধারণা সাধারণ মানুষের মধ্যে।

বিদেশ বার্তা | জাতীয় | ১৮ নভেম্বর, ২০২৬
বাংলাদেশের ভেতরে ঢুকে আটক বিএসএফ সদস্য, ছাগল চুরি করতে এসেছিল ধারণা সাধারণ মানুষের মধ্যে।

বিদেশ বার্তা ডেস্ক | বাংলাদেশ

বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় স্থানীয় লোকজন ও পর্যটকদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। দেশের মধ্যে একাধিকবার বিএসএফ প্রবেশ করে ছাগল চুরি করায় সাধারণ জনগণ বিএসএফকে দেখলেই সতর্ক হয়ে যায়। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন।

আটক বিএসএফ সদস্য বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিছনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই বৈঠকের পর আটক বিএসএফ সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তবে কী কারণে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। যদিও সাধারণ জনগণের ধারণা ঐ বিএসএফ সদস্য সে ছাগল চুরি করতেই বাংলাদেশে প্রবেশ করেছিল। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া গেলে তা জানা যাবে।

0 লাইক

আপনার মতামত দিন

মন্তব্য করতে লগইন করুন।

এখনও কোনো মন্তব্য নেই।