×
হোম আন্তর্জাতিক জাতীয় খেলাধুলা জীবনযাপন চাকরির খবর তথ্যকোষ ই-ম্যাগাজিন
অনলাইন টুলস
টাইপিং টেস্ট CV মেকার ফটো রিসাইজার Age ক্যালকুলেটর AI কন্টেন্ট ডিটেক্টর প্লাজিয়ারিজম চেকার অন্যান্য টুলস লগইন

সুবোধ সিরিজের নতুন গ্রাফিতি এবার ভারতের সিকিমে, রহস্যময়ী শিল্পী 'হবেকি?' ফের আলোচনায়

বিদেশ বার্তা | শিল্প ও সংস্কৃতি | ১৫ আগস্ট, ২০২৬
News Image

নিজস্ব প্রতিবেদক | বিদেশ বার্তা

রাজধানী ঢাকার বিভিন্ন দেয়ালে রহস্যময় শিল্পী ‘হবেকি?’র আঁকা সুবোধ সিরিজের গ্রাফিতি এবার দেখা গেছে ভারতের সিকিমে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি প্রকাশের পর নতুন করে আলোচনায়  উঠে এসেছে বহুল আলোচিত এই সিরিজ।

জুন মাসের শেষ দিকে সিকিমের গ্যাংটক-রংপো সড়কের মাঝিতার নালা ব্রিজের একটি কংক্রিটের দেয়ালে গ্রাফিতিটি আঁকা হয়। প্রায় ২০ ফুট দীর্ঘ এই শিল্পকর্মটি স্প্রে পেইন্ট ও স্টেনসিল ব্যবহার করে তৈরি করা হয়েছে। গ্রাফিতির এক পাশে শিল্পীর পরিচিত স্বাক্ষর 'হবেকি?'-ও দেখা গেছে।

গ্রাফিতিতে সুবোধকে একটি ঝুলন্ত হ্যামকে শুয়ে থাকতে দেখা যায়। হ্যামকের দুই প্রান্ত কাঁটাতারের সঙ্গে বাঁধা। তার এক হাতে রয়েছে কাটাতার কাটার একটি যন্ত্র, অন্য হাতটি হ্যামকের বাইরে ঝুলে আছে। তার ঠিক নিচে রাখা রয়েছে একটি বালতি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরেই ওই এলাকায় গ্রাফিতিটি দেখা যাচ্ছে। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ঢাকার বহুল আলোচিত সুবোধ সিরিজের নতুন সংযোজন হিসেবে উল্লেখ করছেন।

উল্লেখ্য, গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন এলাকায় ‘হবেকি?’-এর আঁকা একাধিক গ্রাফিতি ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমাজ, রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়কে প্রতীকীভাবে তুলে ধরার কারণে শিল্পকর্মগুলো দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

তবে সিকিমের নতুন গ্রাফিতিটির বার্তা নিয়ে নানা ধরনের ব্যাখ্যা সামনে আসছে। কারণ, এটি এমন এক সময়ে প্রকাশ্যে এসেছে, যখন কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।

যেহেতু গ্রাফিতিটির প্রকৃত অর্থ বা এর পেছনের উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে নতুন এই শিল্পকর্মকে ঘিরে রহস্য আরও গভীর হয়েছে।

তথ্যসূত্র / সংবাদ উৎস
1 লাইক

আপনার মতামত দিন

মন্তব্য করতে লগইন করুন।

এখনও কোনো মন্তব্য নেই।