ট্রাম্প বলেছেন, তিনি প্রোটোকল ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট Lai Ching te এর সাথে অস্ত্র বিক্রি নিয়ে সরাসরি কথা বলবেন। আন্তর্জাতিক কূটনীতি অনুযায়ী এটি একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারন ১৯৭৯ সালের পর থেকে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় চীনকে স্বীকৃতি দেওয়ার পর থেকে। এরপর থেকে মার্কিন ও তাইওয়ানের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ খুবই বিরল ঘটনা। সেই প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট লাই চিং-তে দায়িত্ব নেওয়ার পর তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন। যুক্তরাষ্ট্র একদিকে তাইওয়ানকে আত্মরক্ষার জন্য সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি বজায় রেখেছে, অন্যদিকে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ধরে রাখার চেষ্টা করছে। ফলে ট্রাম্পের সম্ভাব্য এই ফোনালাপ ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের উপরেও প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি তার সঙ্গে কথা বলব। আমি সবার সঙ্গেই কথা বলি। আমরা তাইওয়ান ইস্যু নিয়ে কাজ করব।”
তথ্যসূত্র:
BBC